ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী Pori Moni আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন ও নানা সমসাময়িক ইস্যুতে প্রায়ই সরব থাকা এই অভিনেত্রী এবার নিজের মাকে নিয়ে অনুভূতির কথা শেয়ার করেছেন।

সম্প্রতি দেওয়া এক পোস্টে পরীমণি লিখেছেন, তার ছেলে অসুস্থ হলে ছোট্ট শিশুর মতো সারাক্ষণ তার গা ঘেঁষে থাকে। কিন্তু তিনি নিজে আর তার মায়ের সান্নিধ্য পান না। পোস্টের এই কথাগুলো অনেক ভক্ত-অনুরাগীর হৃদয় ছুঁয়ে গেছে।

অভিনেত্রীর ভাষায়, “আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাকে ভালোবাসা ও সহমর্মিতা জানিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই মায়ের ভালোবাসা ও সন্তানের নিরাপত্তাবোধ নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেন, মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। আরেকজন লেখেন, পৃথিবীতে মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন Pori Moni