কলকাতার জনপ্রিয় প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক ও তাঁর অভিনেত্রী কন্যা কোয়েল মল্লিক আবারও একই সিনেমায় বড় পর্দায় ফিরছেন। ‘স্পর্ধা’ নামের নতুন এই ফিচার চলচ্চিত্রে বাবা-মেয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।

অন্নপূর্ণা বসু পরিচালিত ও সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি এই সিনেমার মহরত সম্প্রতি প্রযোজনা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। একজন স্বাধীনচেতা নারীর আত্মসম্মান রক্ষা ও জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘স্পর্ধা’র চিত্রনাট্য, যা লিখেছেন সদীপ ভট্টাচার্য। এর আগে ‘স্বার্থপর’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন এই বাবা-মেয়ে জুটি।

দীর্ঘদিন পর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও জুটি হিসেবে বড় পর্দায় পুনর্মিলন ঘটছে কোয়েল মল্লিকের। চলতি মাসের শেষ দিকে ছবিটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।