বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। বিমানে এক ব্যক্তির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার দায়ে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক নারী বিমানে হেনস্থার শিকার হয়েছেন দাবি করে একটি পোস্ট করেছিলেন, যা মুহূর্তেই ভাইরাল হয় এবং রিচা চাড্ডা সেটি নিজের প্রোফাইলে শেয়ার করেন।
তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি ওই সময় বিমানে ঘুমিয়ে ছিলেন। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার আগেই একজন পরিচিত অভিনেত্রী হিসেবে এমন পোস্ট করা উচিত হয়নি বলে মন্তব্য করেছে আদালত। অভিযুক্ত ব্যক্তি কেবল রিচা চাড্ডাই নন, মূল অভিযোগকারী নারীর বিরুদ্ধেও মানহানির মামলা ঠুকে দিয়েছেন। নেটিজেনদের একাংশও রিচার এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের সমালোচনা করছেন।