টলিউড সুপারস্টার দেব যখন শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে তাঁদের নতুন সিনেমার প্রচারণায় ভীষণ ব্যস্ত, ঠিক তখনই বিটাউনে ছড়িয়ে পড়েছে নতুন এক গুঞ্জন। জল্পনা উঠেছে, এবার বলিউডের প্রথম সারির তারকা অক্ষয় কুমারের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র।
এর আগেও বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে ‘সনক’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন রুক্মিণী। সেখানে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এবার অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কাজের সম্ভাবনা ঘিরে ভক্ত ও অনুরাগীদের মাঝে নতুন করে কৌতুহল তৈরি হয়েছে। তবে এই সিনেমার বিষয়বস্তু বা পরিচালকের নাম নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে, টলিউডে দেব ও শুভশ্রী জুটির কামব্যাক সিনেমা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। দুই তারকাই জমকালোভাবে সিনেমার প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এর মাঝেই রুক্মিণীর নতুন এই বিটাউন প্রজেক্টের গুঞ্জন টলিউড থেকে বলিউড সবত্রই বেশ আলোচনার জন্ম দিয়েছে।