উপস্থাপক হিসেবে আবার ফিরছেন বলিউড ভাইজান সালমান খান। বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিং শুরু করেছেন এই মেগাস্টার। শুটিং সেট থেকে প্রকাশ পেয়েছে তাঁর প্রথম লুক, যেখানে তাঁকে দেখা গেছে কাউবয় হ্যাটে একেবারে অন্যরকম এক সোয়েগ লুকে।
এবার ‘বিগ বস ২০’-এর ঘরের ইন্টেরিয়রে আনা হয়েছে এক ফ্যান্টাসিধর্মী চমক। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর থিমে সাজানো হয়েছে পুরো বাড়িটি, যেখানে রয়েছে শার্ক-থিমযুক্ত সুইমিং পুল, বিশালাকার গোলাপি টি-পট আকৃতির কাউচ এবং হট-এয়ার বেলুনের আদলে তৈরি বসার জায়গা। প্রতিযোগীদের ওপর ২৪ ঘণ্টা কড়া নজরদারির জন্য বাড়িতে বসানো হয়েছে ১০৪টি ক্যামেরা এবং রাখা হয়েছে দুটি গোপন ঘর।
প্রতিযোগী হিসেবে এখনও চূড়ান্ত তালিকা ঘোষণা না হলেও কুশল তানওয়ার (গুল্লু), কাজী তৌকির, র্যাপার ইয়ং ডিএসএ, মাহি ভিজ, আম্রপালি দুবে ও গীতা বাসরাসহ একঝাঁক জনপ্রিয় তারকার নাম নিয়ে জল্পনা চলছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে জিওহটস্টার ও কালার্স টিভিতে আনুষ্ঠানিকভাবে সম্প্রচারিত হতে যাচ্ছে রিয়েলিটি শোটির এই নতুন মৌসুম।