জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ২০তম সিজনের শুটিং সেটে প্রবেশকালে পাপারাজ্জিদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড তারকা সালমান খান। আলোকচিত্রীদের ছবি তোলার জন্য পোজ দেওয়ার অনুরোধ শুনে সেটে ঢোকার মুখেই বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউবয় আউটফিটে সেটে হাজির হওয়ার পর উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশ্যে সালমান খান কিছুটা ক্ষোভের সুরে বলেন, “এটি আমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে এসে পোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।”
তবে প্রাথমিক বিরক্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত সংবাদকর্মীদের আবদার ফেলেননি বলিউড ভাইজান। নির্দিষ্ট সময়ে সেটে পৌঁছানোর তাগাদা থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ধরে পাপারাজ্জিদের একাধিক ভঙ্গিমায় ছবি তোলার সুযোগ দেন এবং উপস্থিত কলাকুশলী ও ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘বিগ বস ২০’-এর ঘরটি এবার ফ্যান্টাসিধর্মী ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর আদলে সাজানো হয়েছে।