বলিউডের ‘ভাইজান’ Salman Khan-এর মেজাজ নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। একদিন আগেই পাপারাজ্জিদের ওপর বিরক্তি প্রকাশ করলেও, পরদিন রাতেই তাদের সঙ্গে হাসিমুখে খুনসুটি করতে দেখা গেল এই অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে অভিনেতা Riteish Deshmukh-এর নতুন সিনেমা Raja Shivaji-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। গাড়ি থেকে নামতেই সেখানে উপস্থিত পাপারাজ্জিরা হাতজোড় করে তার কাছে ক্ষমা চাইতে শুরু করেন।

পাপারাজ্জিদের এমন আচরণ দেখে প্রথমে কিছুটা অবাক হন সালমান। পরে নিজের নিরাপত্তারক্ষীদের সরিয়ে তাদের কাছাকাছি আসতে দেন এবং সবার মুখে ‘সরি’ শুনে মুচকি হাসেন। ইশারায় বুঝিয়ে দেন, আগের দিনের ঘটনা তিনি ভুলে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিরা নিজেদের মধ্যে বলছেন, ‘আজ কেউ চিৎকার করবি না, লাভ ইউ ভাই।’ সেই কথা শুনে রসিকতা করে সালমান বলেন, ‘হ্যাঁ, এই জায়গাটা চিৎকার করার জন্য একদম পারফেক্ট।’

পরে আবারও ক্ষমা চাইলে মজা করে তিনি বলেন, ‘আরও জোরে বলো, তোমাদের আওয়াজ ঠিকমতো শুনতে পাচ্ছি না।’

সালমান খানের এমন খুনসুটিপূর্ণ আচরণে পাশে থাকা রীতেশ দেশমুখও হাসি চেপে রাখতে পারেননি। ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।