অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। প্রিয় ক্রিকেটার ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সিডনিতে নিজের ভাইয়ের বাসায় এক বিশেষ বারবিকিউ পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। 

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আড্ডার বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, জাতীয় দলের এই তারকা পেসারের সঙ্গে চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন তাঁরা। ক্রিকেট মাঠে দেশের জন্য অবদান রাখার প্রশংসা করে শাবনূর তাসকিনকে ‘দেশের গর্ব’ হিসেবে আখ্যা দেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে আয়োজিত এই পারিবারিক বারবিকিউ পার্টি ও আন্তরিক আড্ডা ভক্তদের মাঝে দারুণ আগ্রহের সৃষ্টি করেছে।