২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্পেনকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস।
সুপারস্টার শাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেছেন, “২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।”
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের প্রশংসা করে লিখেছেন, “স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।”
অন্যদিকে, অপু বিশ্বাস সংক্ষিপ্ত এক পোস্টে লিখেছেন, “অভিনন্দন স্পেন।”
নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। বলের দখল, আক্রমণ গঠন এবং ম্যাচের নিয়ন্ত্রণ সব দিকেই এগিয়ে ছিল স্প্যানিশরা। পুরো ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্পেন। অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। স্পেনের দুর্দান্ত পারফরম্যান্স বিশ্ব ফুটবলে তাদের শক্ত অবস্থানকে আরও একবার প্রমাণ করেছে।