পবিত্র রমজান মাসেও থেমে নেই ঢাকাই সিনেমার শীর্ষ তারকা Shakib Khan। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি লক্ষ্য করে বর্তমানে ভারতে চলছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা Prince এর শুটিং।

জানা গেছে, নিয়মিত রোজা রেখেই শুটিং করে যাচ্ছেন শাকিব খান। ব্যস্ত সময়সূচির মধ্যেও বরাবরের মতো ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করছেন তিনি।

শুটিং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল থেকে রাত, এমনকি কোনো কোনো দিন মধ্যরাত পর্যন্ত টানা শুটিং চললেও রোজা পালন করছেন এই তারকা।

সেটেই ইফতারের জন্য রাখা হচ্ছে বিশেষ আয়োজন। ইন্ডিয়ান টেকনিক্যাল টিম, ক্রু ও সহকর্মীরাও শাকিবের আন্তরিকতা এবং পেশাদারিত্বের প্রশংসা করছেন বলে জানা গেছে।

‘প্রিন্স’-এর পরিচালক Abu Hayat Mahmud বলেন, শাকিব ভাই রোজা রেখে শুটিং করছেন, আমিও রোজা রাখছি। শারীরিকভাবে কিছুটা কষ্ট হলেও কাজের প্রতি শাকিব ভাই তার কমিটমেন্টের চেয়েও বেশি চেষ্টা দিচ্ছেন। না হলে আমরা কাজ শেষ করতে পারতাম না।

‘প্রিন্স’ মূলত ধুন্ধুমার অ্যাকশনধর্মী সিনেমা। Shirin Sultanaর প্রযোজনায় শাকিব খানের পাশাপাশি এতে অভিনয় করছেন Tasnia Farin, Jyotirmoyee Kunduসহ আরও অনেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গান ছাড়া ‘প্রিন্স’-এর শুটিং প্রায় শেষ। চলতি সপ্তাহের শেষে টিজার প্রকাশ হতে পারে। ঈদে প্রদর্শনের জন্য ইতোমধ্যে একাধিক সিনেমা হল চূড়ান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ঈদে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রিন্স’।