বেদাস সিটির শান্ত পরিবেশ যখন অদ্ভুত এক আতঙ্কে কেঁপে ওঠে, তখনই বন্ধুদের নিয়ে বিপদ সামলাতে ছুটে আসে সাহসী কিশোর শিবা। জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘শিবা’-র রোমাঞ্চকর পর্ব ‘শিবা স্টপস দ্য বেয়ার ম্যান বিফোর সানরাইজ স্ট্রাইকস’ (Shiva Stops the Bear Man Before Sunrise Strikes)-এ দেখা যায় ভয়ংকর এক রহস্যময় চরিত্র ‘বেয়ার ম্যান’-এর তাণ্ডব আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শিবার রুদ্ধশ্বাস অভিযানের গল্প।
গল্পে দেখা যায়, শহরে হঠাৎ করেই ভালুকের মতো বিশালদেহী ও প্রচণ্ড শক্তিশালী এক রহস্যময় মানব বা ‘বেয়ার ম্যান’-এর আবির্ভাব ঘটে, যার তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায়, সূর্যোদয়ের আগেই এই বিপদ থামাতে না পারলে বেদাস সিটিতে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সময় ফুরিয়ে আসার আগেই আদিত্য, উদয়, রেভা ও সাইনির সহায়তায় অভিযানে নামে শিবা। নিজের সুপার সাইকেল, বুদ্ধিমত্তা ও অ্যাকশন কৌশল কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বেয়ার ম্যানের পিছু নেয় সে এবং সূর্য ওঠার ঠিক আগমুহূর্তে রহস্য উন্মোচন করে শহরকে বড় বিপদ থেকে রক্ষা করে।