মাত্র ১৬ বছর বয়সে জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে বিজয়ী হয়ে সংগীতজগতে যাত্রা শুরু করেন ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সেই অনুষ্ঠানেই নির্মাতা সঞ্জয় লীলা বানসালি এর নজরে পড়েন তিনি। পরে তার পরিচালিত দেবদাস সিনেমায় প্লেব্যাক করার সুযোগ পান শ্রেয়া। আর সেই ছবির গান দিয়েই রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেন এই গায়িকা।

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ২০টি ভাষায় তিন হাজারের বেশি গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন তিনি। বর্তমানে এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো ও কনসার্ট থেকেও বড় অঙ্কের আয় করেন শ্রেয়া। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট এবং মার্সিডিজ বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কয়েকটি গাড়ি। গানের পারিশ্রমিক, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি গড়ে তুলেছেন এই বিশাল সম্পদ।

বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য তিনি ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নেন। ফলে এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।

এই তালিকায় শ্রেয়ার আগে অবস্থান করছেন প্রখ্যাত সংগীতশিল্পী এ আর রহমান। আর তার ঠিক পরেই রয়েছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান