অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘ এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ের নিয়মিত মুখ সমু চৌধুরী। অর্থের অভাবে পরিবার তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে অপারগ হওয়ায় অবশেষে অভিনেতার পাশে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এই অভিনেতার কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়। পরিবারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন যে, সমু চৌধুরীর চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে অভিনয়শিল্পী সংঘ এবং এরই মধ্যে চিকিৎসার আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে তিন বছর আগেও গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে পরিবারের সম্মতি না থাকায় তখন তা সম্ভব হয়ে ওঠেনি।