চলতি সপ্তাহে ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমার বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। রবি তেজা অভিনীত অ্যাকশন ড্রামা ‘ইড়ুমুডি’ থেকে শুরু করে মোহনলালের কন্যা বিস্ময়া মোহনলালের ডেবিউ মার্শাল আর্টস থ্রিলার ‘থুদাক্কাম’ দর্শকদের জন্য থাকছে একাধিক বৈচিত্র্যময় আয়োজন।
প্রতিবেদনে জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে তেলুগু ভাষায় মুক্তি পাবে শিব নির্বাণ পরিচালিত রবি তেজা ও প্রিয়া ভবানী শঙ্কর অভিনীত সিনেমা ‘ইড়ুমুডি’। একই দিনে সাঁইনা প্লে-তে দেখা যাবে মালয়ালম কমেডি থ্রিলার ‘ইডি মাঝা কাট্টু’ এবং নেটফ্লিক্সে তামিল কমেডি ড্রামা ‘মোধা রাথ্রি’। প্রাইম ভিডিওতে ১৮ সেপ্টেম্বর স্ট্রিম হবে তামিল সায়েন্স-ফিকশন রোমান্টিক কমেডি ‘রাম অ্যান্ড লীলা’, যেখানে মূল ভূমিকায় আছেন রিও রাজ ও বার্তা।
অন্যান্য আকর্ষণের মধ্যে ১৮ সেপ্টেম্বর জিওহটস্টারে মুক্তি পেতে যাচ্ছে বিস্ময়া মোহনলাল ও আশীষ জো অ্যান্টনি অভিনীত মালয়ালম থ্রিলার ‘থুদাক্কাম’, যাতে বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে সুপারস্টার মোহনলালকে। তামিল স্পোর্টস ড্রামা ‘অঙ্গীকারাম’ দেখা যাবে সানএনএক্সটি (SunNXT) প্ল্যাটফর্মে। এছাড়া ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় ড্যান্স রিয়্যালিটি শো ‘ধি ২১ – ডাবল ইমপ্যাক্ট’ ইটিভি উইন (ETVWin) ও নেটফ্লিক্সে মুক্তি পাবে, যেখানে বিচারক হিসেবে থাকছেন অনুপমা পরমেশ্বরন ও জানি মাস্টার।