বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলি তাঁর আগামী বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা সিনেমা’ (Varanasi)-র ফার্স্ট লুক বা প্রথম ঝলক প্রকাশ করেছেন। ছবিতে বলিউড মেগাস্টার প্রিয়াঙ্কা চোপড়ার ‘মন্দাকিনী’ চরিত্রের এই ফার্স্ট লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজামৌলি তাঁর অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রিয়াঙ্কার দুটি ভিন্ন মেজাজের ছবি পোস্ট করেন। একটি ছবিতে প্রিয়াঙ্কার মুখে চেনা অমায়িক হাসি দেখা গেলেও অন্যটিতে তাঁকে বেশ তীব্র ও আত্মবিশ্বাসী লুকে দেখা গেছে। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, “হাসলে সে লাবণ্যময়ী, না হাসলে সে আগুন।”
‘বারাণসী’ সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। প্রখ্যাত চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদের দুর্দান্ত লেখনীতে তৈরি এই ছবিটি মূলত একটি টাইম-ট্রাভেল অ্যাডভেঞ্চার ঘরানার চলচ্চিত্র, যা ভারতীয় পুরাণ, ইতিহাস এবং কল্পবিজ্ঞানের (সায়েন্স ফিকশন) এক অনন্য সংমিশ্রণে নির্মিত হয়েছে। এস এস রাজামৌলির ক্যারিয়ারে এটিই মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে প্রথম কাজ।
২০২৫ সালের এপ্রিল মাসে কেনিয়া এবং অন্ধ্রপ্রদেশের বোরা গুহায় এই বিগ-বাজেট সিনেমার শুটিং শুরু হয়েছিল। এরপর মেক্সিকোর একটি আন্তর্জাতিক প্যানেলে (CCXP) ছবিটির কিছু না দেখা ফুজে প্রকাশ করে বিশ্বব্যাপী প্রচারণা শুরু করা হয়। এই ছবিটির মাধ্যমে ২০১৯ সালের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতীয় চলচ্চিত্রে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্যান-ইন্ডিয়ান এই মেগা প্রজেক্টটি ২০২৭ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।