দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়
টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কেউ ছিলেন না।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষা
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেলর সুইফট ও ট্রাভিস কেলসের কোনো যুগলবন্দি ছবি প্রকাশ হতে দেখা যায়নি। তবে টেলরের মুখপাত্র জানান, এদিন তারা ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের ডিজাইন করা পোশাক পরেছিলেন। পোশাক তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং সুইফট
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে, এই মেগা ইভেন্টের কারণে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সে সময় নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার ভক্ত
প্রসঙ্গত, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয় এবং গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ভেন্যু ভাড়া করতে তাদের কয়েক কোটি ডলার খরচ করতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন