রশ্মিকা মন্দানা, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার কিংবা তৃপ্তি দিমরির পর এবার ভারতের নেটদুনিয়ায় ‘নতুন ন্যাশনাল ক্রশ’ হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন মডেল ও অভিনেত্রী Tanyaa Mishra। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন কিছু গ্ল্যামারাস ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের চোখ আটকে গেছে এই তারকার ওপর। ভালোবাসায় ভাসিয়ে দর্শকেরা তাঁকে একবাক্যে ‘ন্যাশনাল ক্রশ’ উপাধিতে ভূষিত করেছেন।

১৯৯৯ সালের ৩১ জানুয়ারি বিহারের গয়ায় জন্মগ্রহণ করা তান্যা মগধ বিশ্ববিদ্যালয় থেকে বি.কম সম্পন্ন করে নিজের স্বপ্নের পেছনে দৌড়ান। পরবর্তীতে মুম্বাইয়ে পাড়ি জমিয়ে মডেলিং ও অভিনয়ের জগতে পা রাখেন তিনি। ২০১৯ সালে ‘আইএডব্লিউএ মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় চতুর্থ রানার-আপ হয়ে নজর কাড়েন তান্যা। পরবর্তীতে ‘ফেমিনা’, ‘ফিল্মফেয়ার’ ও ‘গ্রাজিয়া’র মতো শীর্ষস্থানীয় সাময়িকীর কভার পেজে ফিচার হওয়ার পর গ্ল্যামার দুনিয়ায় নিজের স্থায়ী শক্ত অবস্থান তৈরি করেন এই তরুণী।

কেবল মডেলিং এই সীমাবদ্ধ না থেকে অভিনয় জগতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন Tanyaa। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনবী’ সিনেমায় ‘নেহা’ চরিত্রে এবং কন্নড় ভাষার থ্রিলার ‘চেজ’-এ সিবিআই ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। এছাড়া প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে। ইনস্টাগ্রামে ১২ লাখের (১.২ মিলিয়ন) বেশি অনুসারী থাকা এই অভিনেত্রীর মোহনীয় রূপ ও সাবলীল উপস্থিতি এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।