প্রাইম ভিডিওর রোমান্টিক থ্রিলার ঘরানার নতুন ফরাসি সিনেমা ‘ইউ+মি – অ্যাগেইনস্ট দ্য ওয়ার্ল্ড’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ম্যানন গরিন পরিচালিত এবং এমা গ্রিনের জনপ্রিয় থ্রিলজি উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন ভিত্তোরিয়া দি সাবোইয়া এবং লুকাস বার্সকি। পরিবার, প্রেম ও গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটির রিভিউ প্রকাশ করেছে
প্রতিবেদনে জানা যায়, গল্পটি আবর্তিত হয়েছে আলমা ল্যানকাস্টার (ভিত্তোরিয়া দি সাবোইয়া) ও ভাদিম আরকাদিকে (লুকাস বার্সকি) কেন্দ্র করে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইন নিয়ে পড়ার চাপ থাকলেও আলমা নিজের স্বপ্নের পেছনে ছুটে চলচ্চিত্র নির্মাতা হতে চায়। অন্যদিকে, সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা ভাদিমকে নিয়ে রয়েছে নানা নেতিবাচক গুজব ও মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগ। একটি ক্লাস অ্যাসাইনমেন্টের খাতিরে দুজনে কাছাকাছি আসার পর তাদের শত্রুতা প্রেমে রূপ নিতে শুরু করে।
সমালোচকদের মতে, মূল দুই অভিনয়শিল্পীর ক্যামিস্ট্রি ও সুন্দর লোকেশন সিনেমাটিকে কিছুটা আকর্ষণীয় করলেও অতিরিক্ত সাবপ্লট ও রহস্যের অগোছালো উপস্থাপনা গল্পের গতি নষ্ট করেছে। থ্রিলার ও রোমান্সের মিশ্রণ ঘটাতে গিয়ে সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের কাঙ্ক্ষিত রোমাঞ্চ জোগাতে ব্যর্থ হয়েছে। ফলে