হ্যালোইন উৎসবের আবহে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে প্রকাশিত তাঁর নতুন ছবিগুলোতে দেখা গেছে রহস্যময় গথিক লুক। কালো লেসের স্লিট গাউন, গাঢ় লাল লিপস্টিক, ভারী মেকআপ ও ওয়েভ হেয়ারস্টাইলে চেনা চেহারার বাইরে এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি।
একটি ছবিতে ঝুলন্ত ল্যাম্পের নিচে সোফায় শুয়ে পোজ দিয়েছেন অপু। অন্য ছবিতে হাতে প্রাচীন ধাঁচের লণ্ঠন নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। চোখের কনটাক্ট লেন্সও তাঁর সাজে যোগ করেছে রহস্যময় আবহ।
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে অপুর এই নতুন লুক। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সাজের প্রশংসা করেছেন। ফ্যাশন ও সাজসজ্জায় নতুনত্বের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।