এক আহান পান্ডের জন্য কি সব স্টার কিডদের ভরসা উঠে যাচ্ছে ধার্মা প্রোডাকশনের ওপর থেকে? একে একে কি সবাই ছেড়ে চলে যাচ্ছে কারান জোহারকে ? এখন এখানে আহান পান্ডের দায়টা কী আর স্টার কিডসরা কেন আর ভরসা পাচ্ছে না ধর্মা প্রোডাকশনের ওপর কিছু এই বিষয়ে কিছু স্পেকুলেশনস উঠেছে যেগুলোই এখন শেয়ার করছি।
বলিউডের অন্দরে কান পাতলে এখন একটাই গুঞ্জন যাদের হাত ধরে ধর্মার দাপট ছিল, সেই নেপো ফ্যামিলিগুলোই এখন 'রিসেট' বাটন চাপছে! শোনা যাচ্ছে, ধর্মা প্রোডাকশনের নির্ভরযোগ্য মুখ জানহভী কাপুর এখন আর কোনো নতুন প্রজেক্টে সই করছেন না। শুধু বর্তমান কাজগুলো শেষ করেই তিনি বিরতি নেবেন। অন্যদিকে, 'জিগরা' সিনেমার ব্যর্থতার পর আলিয়া ভাটও নাকি তার দীর্ঘদিনের সম্পর্ক পুনর্বিবেচনা করছেন। এমনকি বরুণ ধাওয়ানও নাকি বিরক্ত! কারণ 'এসএসকেটিকে' তে রোহিত সারাফ প্রশংসা কুড়ালেও বারুণ যেন কোথাও ঢাকা পড়ে গেছেন।
ইউজুয়ালি সব স্টার কিডস ধর্মা প্রোডাকশনের ব্যানারে করণ জোহর নিজেই লঞ্চ করলেও সেগুলোতে দেখা যায় যে একটা শুরুতে মিক্সড রিঅ্যাকশন থাকে, নয়লে তাদের গ্রুমিং ভালো হয় না। তাদের পিআর অ্যাক্টিভিটি এমন থাকে যে তাদের নিয়ে সবাই হাসাহাসি করে অথবা তাদেরকে নিয়ে ট্রোল করে। কিন্তু আহান পান্ডে ধর্মা প্রোডাকশনের ব্যানারে লঞ্চ না হয়ে ইয়াস রাজ ফিল্মস এর ব্যানারে লঞ্চ হয়ে যে ধামাকা ক্রিয়েট করেছে এবং সে তার পার্সোনালিটি যে লেভেলে বিল্ড আপ করেছে এটা দেখে হয়তো অনেক স্টার প্যারেন্টসরাই অবাক। যে ধর্মা তাহলে কী করছিল তাদের ছেলে-মেয়েদের সাথে?
এছাড়াও কারানের ওপর ক্ষোভ বাড়ছে ববি দেওলের মতো সিনিয়র অভিনেতাদের। আর্যমান দেওলের লঞ্চ নিয়ে কারান জোহরের ওপর ববি নাকি একদমই খুশি নন। তার অভিযোগ ধর্মা প্রপার গ্রুমিং করার চেয়ে স্ক্রিনে সস্তাভাবে তারকা সন্তানদের ব্যবহার করতেই বেশি আগ্রহী।তাই তাদেরকে নিয়ে ইচ্ছা করে করে সিলিভাবে রাখে।
সুহানা খান, অগস্ত্য নন্দা বা খুশি কাপুরের মতো নতুন প্রজন্মের তারকাদের পরিবার থেকেও নাকি এখন স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হচ্ছে 'ধর্মা থেকে দূরে থাকো'। অভিযোগটা বেশ গুরুতর, কারান জোহর নাকি দ্রুত লাভের জন্য এই স্টার কিডদের ক্যারিয়ার নিয়ে 'স্পিড-রান' করছেন, যা তাদের রেপুটেশন নষ্ট করছে।
এখন প্রশ্ন হলো, শুধুমাত্র নিজেদের পকেট ভরার জন্য কি কর্ণ জোহর তরুণ প্রতিভাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলছেন? নেপো-ফ্যামিলিদের এই ব্যাকল্যাশ কি বলিউডে কারানের একচ্ছত্র আধিপত্যের ইতি ঘটাবে? সময় সব বলে দেবে।