হলুদের রঙে মোহময়ী সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। হলুদ শাড়ি ও মানানসই গয়নায় সাজা একাধিক ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি।

ছবিগুলো প্রকাশ করে ভাবনা লিখেছেন, “গায়ে হলুদের রঙে আজ সন্ধ্যা, নতুন জীবনের ক্ষণে ভালোবাসার ছোঁয়া।” তার এমন সাজ ও ক্যাপশন ঘিরেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। অনেকেই জানতে চাইছেন, তবে কি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী?

তবে ভাবনার পোস্টে ছবিগুলো কোন অনুষ্ঠানকে ঘিরে কিংবা কার গায়ে হলুদের আয়োজন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে শুধু ছবি ও ক্যাপশনের ভিত্তিতে তার বিয়ে বা বাগদান নিয়ে নিশ্চিত কোনো তথ্য বলা যাচ্ছে না।

অবশ্য আয়োজনের বিস্তারিত না জানালেও হলুদ শাড়ি, গয়না ও গ্ল্যামারাস লুকে ভাবনার ছবিগুলো ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। পোস্টের মন্তব্যঘরেও তার সাজের প্রশংসা করেছেন অনেকে।