মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (MCU)-এর বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির ঠিক এক মাস আগে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটিতে রবার্ট ডাউনি জুনিয়রের ‘ডুম’ হিসেবে প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ১০ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেছে!
ভারতের দর্শকের বাঁধভাঙা চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে ২৪ ঘণ্টা শোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাই ও এনসিআর অঞ্চলের কিছু মাল্টিপ্লেক্সে ৪ডিএক্স ফরম্যাটের আড়াই থেকে তিন হাজার টাকা মূল্যের টিকিট মুহূর্তেই সোল্ড আউট হয়ে গেছে। এমনকি নবি মুম্বাইয়ের সিনেপোলিসে প্রথম শোয়ের কিছু টিকিটের দাম চার হাজার টাকা পর্যন্ত উঠেছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড। বিশ্বব্যাপী ১৮ ডিসেম্বর মুক্তি পেলেও ভারতে একদিন আগে অর্থাৎ ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।