বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াই শেষ হতে না হতেই মাঠের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। খেলা নিয়ে সাধারণ দর্শকদের পাশাপাশি ঢালিউডের তারকাদের মধ্যেও চলছে তুমুল উন্মাদনা। তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাগুলো এখন ফুটবল আলোচনা, তর্ক-বিতর্ক আর প্রিয় দলের প্রতি ভালোবাসায় মুখর।
শোবিজ পাড়ার খবর অনুযায়ী, ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজ নিজ দলের সমর্থনে মেতে উঠেছেন তারকারা। ব্রাজিল বনাম জাপানের মধ্যকার গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে দুই দলের শক্তি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী
এদিকে, ব্রাজিল সমর্থক হলেও ব্যতিক্রমী এক পোস্ট দিয়ে নজর কেড়েছেন অভিনেতা
শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, ফ্রান্সের তারকা এমবাপ্পের ফর্মে থাকা নিয়েও কথা বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মেসি ও এমবাপ্পের বর্তমান ফর্মের তুলনা টেনে তিনি লিখেছেন, “মেসি এবং এমবাপ্পে দুজনেই আগেরবারের মতোই ফর্মে আছে। এমবাপ্পে গতবার প্রায় কাপ নিয়েই গিয়েছিল। এবার বোধহয় নিবেই।”
নাটকের শুটিংয়ের চরম ব্যস্ততার মধ্যেও খেলা দেখার আনন্দ হাতছাড়া করছেন না তরুণ প্রজন্মের ছোট পর্দার অভিনেত্রী
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে হওয়ায় রসিকতা করতে ছাড়েননি প্রবীণ বাউল শিল্পী ও ব্রাজিল সমর্থক কুদ্দুস বয়াতী। আর্জেন্টিনার সহজ সমীকরণকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, “জীবনটা যদি আর্জেন্টিনার মতো সহজ হতো।”
তবে তারকাদের এই ফুটবল উন্মাদনার মাঝেও সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী