বক্স অফিসে দারুণ সাফল্য ধরে রেখে এবার নতুন মাইলফলকের দিকে এগোচ্ছে অ্যানিমেটেড জনপ্রিয় ফিচার ফিল্ম
পিংকভি্লার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির বর্তমান মোট আয় (রানিং কিউমে) ভারতীয় বক্স অফিসে ২৩ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলমান ট্রেন্ড বজায় থাকলে ডোরেমন ফ্র্যাঞ্চাইজির এই সর্বশেষ কিস্তিটি দেশের বাজারে ২৭ থেকে ৩০ কোটি টাকার মধ্যে তার সম্পূর্ণ বক্স অফিস রান শেষ করবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে এটি ভারতীয় বাজারে ডোরেমন ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতা অর্জন করেছে, যা আগের সেরা রেকর্ডের তুলনায় প্রায় ৬ গুণ বেশি।