হ্যালোইনের রোমাঞ্চকর ও গা ছমছমে রাতে ঘরে বসে দেখার মতো সেরা কিছু ভৌতিক সিনেমার তালিকা প্রকাশ করেছে খ্যাতনামা মার্কিন ম্যাগাজিন ফোর্বস। আতঙ্ক, অতিপ্রাকৃত ঘটনা, সিরিয়াল কিলারের ভয় থেকে শুরু করে মনস্তাত্ত্বিক থ্রিলার সব ধরনের হররপ্রেমীদের কথা মাথায় রেখে এই তালিকা তৈরি করা হয়েছে।
ফোর্বস-এর এই তালিকায় স্থান পাওয়া সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে আলফ্রেড হিচককের কালজয়ী মনস্তাত্ত্বিক হরর ছবি ‘সাইকো’ (১৯৬০), স্যাম রেইমির কাল্ট ক্ল্যাসিক ‘ইভিল ডেড’ (২০১৩) এবং মাইক ফ্লানাগানের টানটান উত্তেজনার ছবি ‘হুশ’ (২০১৬)। এছাড়া এম নাইট শ্যামলনের চমকপ্রদ ‘দ্য সিক্সথ সেন্স’ (১৯৯৯), স্ক্যান্ডিনেভীয় লোককাহিনির ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য রিচুয়াল’ (২০১৭), মাইক ফ্লানাগানের ‘অকুলাস’ (২০১৩), ফাউন্ড-ফুটেজ ধারার ‘ক্রিপ’ (২০১৪), জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিকুয়েল ‘স্মাইল ২’ (২০২৪), জো হিলের ছোটগল্প অবলম্বনে স্কট ডেরিকসনের ‘দ্য ব্ল্যাক ফোন’ (২০২১) এবং গিয়ের্মো দেল তোরোর গথিক আবহ সমৃদ্ধ ‘ক্রিমসন পিক’ (২০১৫) সিনেমাগুলোও এই তালিকায় জায়গা করে নিয়েছে।