বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা গোবিন্দ ও কমল রানি স্বর্ণকরকে ঘিরে নানা জল্পনা চলছে। মুম্বাই বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে পুজো দিতে যাওয়ার পর সেই চর্চা আরও বাড়ে।

এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গোবিন্দ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা দাবি করেন, তাকে পরিবার থেকে দূরে সরিয়ে সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, এর পেছনে একটি পরিকল্পিত চক্রান্ত রয়েছে।

গোবিন্দ বলেন, তিনি বরাবরই নিজের কাজকে গুরুত্ব দিয়েছেন এবং অভিনয় ছাড়া অন্য কোনো বিষয়ে মন দেননি। কাজের জন্য দর্শক ও সহকর্মীদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন বলে জানান তিনি।

কমল রানির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে গোবিন্দ বিষয়টিকে ব্যক্তিগত আলোচনায় না নিয়ে পেশাগত সম্পর্ক হিসেবেই উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দুজনের যোগাযোগ মূলত কাজকে কেন্দ্র করেই।

অর্থাৎ, কমল রানির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের যে জল্পনা চলছে, তা গোবিন্দ স্বীকার করেননি। বরং তাঁদের সম্পর্ককে পেশাগত বলেই ব্যাখ্যা করেছেন অভিনেতা।