চলতি জুলাইয়ের শেষ সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে হতে যাচ্ছে হলিউডের বেশ কয়েকটি সিনেমা ও ওয়েবসাইটের জমকালো মুক্তি। কমেডি, থ্রিলার, ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে সায়েন্স ফিকশন সব ধরনের দর্শককে বিনোদিত করতে নেটফ্লিক্স, জিওহটস্টার ও অ্যাপল টিভিতে আসছে নতুন সব প্রজেক্ট। চলতি সপ্তাহে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ৭টি উল্লেখযোগ্য হলিউড কন্টেন্টের তালিকা তুলে ধরা হলো:
১. মাই ডটারস ফাদার (My Daughter’s Father): একজন চিকিৎসকের অঙ্গদাতার খোঁজে নামাকে কেন্দ্র করে আবর্তিত হয় গল্প। কিন্তু একপর্যায়ে তার এই অন্বেষণ উন্মোচন করে ২০ বছরের পুরোনো এক গোপন সম্পর্ক এবং একটি ডিএনএ টেস্টের রিপোর্ট যা দুটি পরিবারকে ছিন্নভিন্ন করে দেয়। পরিবারিক ড্রামা ঘরানার এই সিরিজটি আগামী ২২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।
২. র্যানসম ক্যানিয়ন: সিজন ২ (Ransom Canyon: Season 2): প্রথম সিজনের পর ছয় মাসের বিরতির প্রেক্ষাপট থেকে শুরু হয় সিজন টু। রোমান্টিক এই ড্রামা সিরিজে এবার জটিল প্রেমের গল্প এবং প্রধান চরিত্রে নতুন কিছু চরিত্রের আগমন ঘটবে। এটি আগামী ২৩ জুলাই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে।
৩. লাভ ইন স্লো মোশন (Love in Slow Motion): রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটির মূল গল্প একজন সিঙ্গেল নারীকে কেন্দ্র করে, যিনি তাঁর সেরা বান্ধবীর বাগদানের পর জীবনের নতুন সমীকরণের মুখোমুখি হন। এটি আগামী ২৩ জুলাই নেটফ্লিক্সে দেখা যাবে।
৪. ৭২ আওয়ার্স (72 Hours): কেভিন হার্ট অভিনীত এই কমেডি সিনেমায় দেখা যাবে এক ৪০ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভকে, যিনি ভুলবশত ২০ বছর বয়সী তরুণদের একটি গ্রুপ চ্যাটে যুক্ত হয়ে যান এবং পরে মিয়ামিতে একটি ব্যাচেলর পার্টিতে অংশ নিয়ে নানা হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেন। ২৪ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এটি।
৫. স্টুয়ার্ট ফেইলস টু সেভ দ্য ইউনিভার্স (Stuart Fails to Save the Universe): ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্র স্টুয়ার্ট ব্লুমের জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয়, যখন সে ভুলবশত শেলডন কুপার ও লিওনার্ড হফস্টাডারের তৈরি টাইম-ট্রাভেল ডিভাইস নষ্ট করে ফেলে। সায়েন্স ফিকশন কমেডি এই সিরিজটি আগামী ২৪ জুলাই জিওহটস্টারে আসবে।
৬. দ্য ডিঙ্ক (The Dink): জেক জনসন অভিনীত এই সিনেমায় দেখা যাবে এক সাবেক টেনিস তারকাকে, যে তার লোকাল ক্লাব বাঁচাতে ও বাবার ভালোবাসা পেতে না চাইতেও খেলায় নামতে বাধ্য হয়। বিনোদনমূলক এই ছবিটি ২৪ জুলাই অ্যাপল টিভিতে মুক্তি পাচ্ছে।
৭. দ্য ট্রুথার্স (The Truthers): মায়ের রহস্যজনক মৃত্যু ও বাবার ষড়যন্ত্রমূলক ধারণার পেছনের সত্য উন্মোচনে অনুসন্ধানে নামে এক মেয়ে। থ্রিলার ড্রামা ঘরানার এই সিনেমাটি আগামী ২৪ জুলাই থেকে নেটফ্লিক্সে স্ট্রিম করা যাবে।