দীর্ঘ এক দশকের দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে শরিফুল রাজ ও নাজিফা তুষি জুটির প্রথম সিনেমা
চলচ্চিত্র জীবনের প্রথম এই কাজটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে শরিফুল রাজ জানান, আজকের শরিফুল রাজ হয়ে ওঠার পেছনে ‘আইসক্রিম’-এর বিশেষ অবদান রয়েছে। অন্যদিকে, নাজিফা তুষি জানিয়েছেন, তখন সিনেমার বড় ক্যানভাস সম্পর্কে পুরোপুরি না বুঝেই তাঁরা এই প্রজেক্টে যুক্ত হয়েছিলেন, তবে রেদওয়ান রনির নির্মাণশৈলী ছবিটিকে বিশেষ করে তুলেছে। উল্লেখ্য, এই দুই তারকার পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।