শোবিজ অঙ্গনের তারকাদের সৌন্দর্য ও বয়স নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। প্রিয় তারকার বয়স কত কিংবা তাঁর চিরযৌবনের রহস্য কী তা নিয়ে চর্চা চলে প্রায় নিয়মিতই। সেই আলোচনায় এবার যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি বয়স সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চার জন্ম দিয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তাঁর জমকালো উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি বয়স নিয়ে এক প্রশ্নের জবাবে রসিকতা করে করা মন্তব্যও ভক্তদের মাঝে হাসির জোয়ার ভাসিয়েছে। নিজের বয়স নিয়ে কেয়া পায়েল বলেন, “বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। বয়স যে অনেক হয়ে গেছে এমন না।”
তারকাদের বয়স বাড়ার গতি থমকে রাখার এমন মজার বক্তব্যে স্বভাবতই নেটিজেনদের মাঝে বেশ কৌতুহল তৈরি হয়েছে। বয়স বেড়ে যাওয়া নিয়ে বাড়তি কোন দুশ্চিন্তা না করে নিজের মতো করে জীবনকে উপভোগ করতেই তিনি ভালোবাসেন। তাঁর উপস্থিতির গ্ল্যামার আর এই খোলামেলা বক্তব্যে অনুষ্ঠানস্থলেই আলাদা এক উষ্ণতার আবহ তৈরি করে।