অনলাইনে প্রকাশিত কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা বোঝা দিন দিন ভীষণ কঠিন হয়ে উঠছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা এবং ছবি অপব্যবহারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী
সম্প্রতি ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক সেশনে অংশ নিয়ে এআই প্রযুক্তি নিয়ে নিজের ভয়ের কথা জানান কৃতি। তিনি বলেন, এআই একটি ধারালো হাতিয়ারের মতো, আর হাতিয়ার যত বেশি ধারালো হয়, তা ততটাই বিপজ্জনক হতে পারে। সামাজিক মাধ্যমে কারও ছবি বা পরিচয় এআই দিয়ে অপব্যবহার করা হলে তা সহজে রিপোর্ট করার মতো কার্যকর কোনো ফিচারের বা ব্যবস্থার এখনো অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির এই পরিবর্তনের গতির সঙ্গে আইন এবং প্ল্যাটফর্মগুলো এখনো পুরোপুরি প্রস্তুত নয়।