আলোচিত ও জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এই উদযাপনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমনি। লাল রঙের খোলা গাউনে দুই সন্তান ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে পাশে নিয়ে হাসিমুখে কেক কাটতে দেখা যায় তাঁকে। কেক কাটার সময় সন্তানরা তাঁকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয়। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তাঁর বর্তমান পৃথিবী যে এই দুই সন্তানকে ঘিরেই, তা এই ভিডিওতে স্পষ্ট ফুটে উঠেছে। সামাজিক মাধ্যমে এই মুহূর্তটি শেয়ার করার পর থেকেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।