শোবিজ তারকাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নিয়মিত বড় এক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ছবি, ভিডিও ও কণ্ঠস্বর বিকৃত করে অন্তর্জালের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেড়েই চলেছে। আর এই অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অংশ হিসেবে এবার ভারতের দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী
দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ব্যক্তিস্বত্বার অধিকার ও এআই সংক্রান্ত আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের আগের রায়, বিভিন্ন গবেষণাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আদালতে জমা দেওয়ার জন্য কৃতির আইনজীবীদের নির্দেশ দিয়েছেন বিচারক। আইনজীবীদের জমা দেওয়া এসব নথিপত্র পর্যালোচনা করে আদালত এ বিষয়ে পরবর্তী বিস্তারিত আদেশ দেবেন। আগামী ২৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগেও একাধিক তারকা নিজেদের নাম, চেহারা ও কণ্ঠস্বরের সুরক্ষায় আদালতের শরণাপন্ন হয়েছেন।