অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মুখ বা অবয়ব দিয়ে ভিডিও কিংবা ছবি তৈরির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বলিউড অভিনেত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কঠোর বার্তায় নেহা শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া কেউ যদি এআই ব্যবহার করে তাঁর ছবি বা ভিডিও তৈরি করে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যে তৈরি করা এমন সব কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তাঁর খ্যাতি নষ্ট করার বা ভুলভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে এই ধরনের অপব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি হুশিয়ারি দিয়েছেন যে, ভুয়া অ্যাকাউন্ট বা এআইয়ের আড়ালে লুকিয়ে কেউ অপরাধ করলে ছাড় পাওয়া যাবে না; প্রয়োজনে তিনি সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।