সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনি-এর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। একটি আপত্তিকর ও উসকানিমূলক স্লোগান ব্যবহার করে ফেসবুকে দেওয়া তাঁর সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।


সম্প্রতি পরীমনি তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত বাক্য লিখে পোস্ট করেন। সেখানে লেখা ছিল "সাউয়া মাউয়া ছিররা ফালাইতে হবে খানখির পোলাদের.. আমাদের সহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো! তাই না ??"। আদালতের বিভিন্ন ঘটনায় এমনিতেই নানা শিরোনামে থাকা এই তারকার মুখে এমন ভাষা দেখে হতবাক হয়েছেন ভক্ত ও সাধারণ নেটিজেনরা। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী, যেখানে অনেকেই একজন দায়িত্বশীল তারকা হিসেবে এ ধরনের ভাষা ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন।