তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার শেষ নেই, কিন্তু দিনশেষে মনের প্রশান্তির আসল ঠিকানা কোথায়? জনপ্রিয় চিত্রনায়িকা
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করে পরীমনি ক্যাপশনে লেখেন, ‘মাই হ্যাপিনেস’। ছবিগুলোতে দেখা যায়, ফুরফুরে মেজাজে কখনো কাশবনের পাশে দাঁড়িয়ে আছেন, আবার কখনো সন্তানদের নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছেন। মূলত দুই সন্তান শাহীম মোহাম্মদ পুণ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে ঘিরেই এখন তার পুরো পৃথিবী। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে দুই সন্তানকে একা হাতে লালনপালন করা এবং তাদের সঙ্গে কাটানো এই আনন্দঘন মুহূর্তগুলোকেই তিনি জীবনের পরম সুখ বলে মনে করেন।