বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা
প্রতিবেদনে বলা হয়, স্যান ডিয়েগো কমিক-কন-এ ট্রেইলার প্রকাশ পিছিয়ে যাওয়ার পর ভক্তদের মাঝে যে দীর্ঘ প্রতীক্ষা তৈরি হয়েছিল, তা যেন এক নিমিষেই পুষিয়ে গেছে। ট্রেইলারে সীতাদেবী, ভগবান রাম ও রাবণের পেছনের গল্প, জটায়ু ও রাবণের সংঘাত এবং চোখধাঁধানো ভিএফএক্স নেটিজেনদের মুগ্ধ করেছে। বিশেষ করে পর্দায় রাবণ রূপে ইয়শের উপস্থিতি ও কণ্ঠস্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তৈরি করেছে।
প্রায় ৪ হাজার কোটি রুপি (প্রায় ৫০০ মিলিয়ন ডলার) বাজেটে দুটি খণ্ডে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে সংগীত পরিচালনা করছেন এ আর রহমান ও অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।
জানা গেছে, চলতি বছর ২০২৬ সালের অক্টোবর মাসে দীপাবলি উপলক্ষে সিনেমাটির প্রথম পর্ব বিশ্বজুড়ে একযোগে মুক্তি পাবে। পরবর্তী পর্বটি দেখা যাবে ২০২৭ সালের দীপাবলিতে।