দক্ষিণ ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রিতে সমান জনপ্রিয়তা অর্জন করলেও ক্যারিয়ারের শুরু থেকেই নানা সমালোচনা ও নিন্দার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয়, ভাষা এবং হিন্দি উচ্চারণের টান নিয়ে বিভিন্ন মহলে চলা নানা ট্রোল ও সমালোচনা নিয়ে এবার খোলামেলা মন্তব্য করেছেন এই ‘জাতীয় ক্রাশ’।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়ে সমালোচনার জবাব দেন রাশমিকা। তিনি জানান, অভিনয় জীবন শুরু করার পর থেকেই তাঁকে বিভিন্ন কারণে কথা শুনতে হয়েছে। তবে তিনি নিজের জন্য কোনো গণ্ডি বা সীমারেখা টানতে চাননি, বরং সব ইন্ডাস্ট্রিতে ও সব ভাষায় কাজ করতে চেয়েছেন। হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকা প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট জানান, তিনি দক্ষিণ ভারতেরই মানুষ, তাই তাঁর কথায় সেই টান থাকাটা খুবই স্বাভাবিক এবং এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।