ব্যান্ডপ্রেমী শ্রোতাদের জন্য আসতে চলেছে দারুণ এক চমক। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো কনসার্ট
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। এছাড়া ব্যান্ডগুলোর পাশাপাশি একক পরিবেশনায় মঞ্চ মাতাবেন জনপ্রিয় গিটারিস্ট অনি হাসান ও এ কে রাহুল। ২০২২ সাল থেকে আয়োজিত এই সিরিজ কনসার্টটি রক ও মেটাল মিউজিকপ্রেমীদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা লাভ করেছে। ইতিমধ্যে শুরু হওয়া টিকিট বিক্রি চলছে টিকিফাই ওয়েবসাইটে এবং প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।