ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অল্প সময়েই অভিনয় ও সৌন্দর্যের মাধুর্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি, যেখানে নিয়মিতই ভক্তদের জন্য নতুন নতুন ফ্যাশন লুক শেয়ার করেন।

সম্প্রতি বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী সাজে কয়েকটি ছবি পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “বৈশাখী লুক ক্রিয়েট করেছি তোমাদের জন্য।” তার এই লুক ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

অভিনয়ের বাইরে বর্তমানে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও সক্রিয় হয়ে উঠেছেন চমক। গত ঈদে নাটকে দেখা না গেলেও একটি মিউজিক ভিডিওতে হাজির হয়েছিলেন তিনি, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত হয়ে দ্রুতই দর্শকদের নজর কাড়েন। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কাজের সংখ্যার চেয়ে মানের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন এই তরুণ অভিনেত্রী। তাই বেছে বেছে কাজ করে নিজেকে আরও পরিণতভাবে উপস্থাপন করার দিকেই মনোযোগী রুকাইয়া জাহান চমক