পরীমনির পাশে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোেল ও সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অতীতে তাঁর ব্যক্তিগত একটি ভিডিও ফাঁসের ঘটনা টেনে অনেকেই তাঁকে কটূক্ষ করলেও দমে যাননি এই অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তাঁর নীতিতে কখনো পরিবর্তন আনতে পারবে না এবং যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি সবসময় কথা বলবেন।

সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রভা লিখেছেন, তিনি যেকোনো নারীর পাশে প্রয়োজনে হাজারবার দাঁড়াবেন। কোনো নারীর সব কাজের সঙ্গে একমত না হওয়া বা তাঁর অসদাচরণ সমর্থন না করলেও, তাঁকে অসম্মান বা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই বলে মনে করেন তিনি। পরীমনির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁর মনে হয়েছে সংবাদকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না, তবে সেই পরিস্থিতিতে পরীমনিকে যা সহ্য করতে হয়েছে তার জন্য তিনি সহমর্মিতা অনুভব করেন। পুরোনো ঘটনা টেনে যারা তাঁকে লজ্জিত করতে চান, তাঁদের বিচার তাঁর পরিচয় নির্ধারণ করে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।