বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন ও ব্যক্তিত্বকেই জীবনসঙ্গী নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী
অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সাই পল্লবী জানান, তাঁর হবু জীবনসঙ্গীকে সবার আগে একজন ভালো মানুষ হতে হবে, যিনি অতিরিক্ত স্বার্থপর হবেন না। নিজের কাজ নিয়ে ভাবনাচিন্তা ও আত্মসমালোচনা করার মানসিকতা থাকার পাশাপাশি ভুল করলে তা শুধরে নেওয়ার গুণ থাকাও জরুরি বলে মনে করেন তিনি। এছাড়া সঙ্গীর রান্নার হাত ভালো হলে সেটি বাড়তি পাওয়া হবে বলেও হাসিমুখে উল্লেখ করেন তিনি।