মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিবেশী দুই দেশের সুন্দরীর সঙ্গে একসঙ্গে দেখা গেল বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহিকে। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত ৭৫তম আসরের বিভিন্ন পর্বে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি।
এবার ভারতের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগী কাজিয়া লিজ মেজো এবং পাকিস্তানের মিসবাহ আরশাদের সঙ্গে ছবি শেয়ার করেছেন মাহি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না।’
তিন দেশের প্রতিযোগীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ ভারতের প্রতিযোগীর প্রশংসা করেছেন, কেউ পাকিস্তানের প্রতিযোগীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই মাহিকে সেরা বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, সামিরা খান মাহি শোবিজে আগে থেকেই পরিচিত মুখ। তিনি নিয়মিত নাটকে অভিনয় করেন। ভারতের প্রতিযোগী কাজিয়াহর বয়স ১৯ বছর এবং তিনিও সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে, পাকিস্তানের মিসবাহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং পরানো হবে বিজয়ীর মুকুট।