বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্তা আর নেই। শনিবার মুম্বাইয়ে নিজ বাসভবনে মর্মান্তিক এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ এবং ‘জিন্দা’র মতো প্রশংসিত চলচ্চিত্রগুলোর এই নির্মাতা। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুর মাত্র ১০ দিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এই পরিচালক। মৃত্যুর আগে তাঁর শেষ সোশ্যাল মিডিয়া পোস্টে মেয়ের সঙ্গে খুনসুটি ও ঘরে বসে লেগো (Lego) সেট তৈরি করার একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করেছিলেন তিনি। শোক প্রকাশ করে চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত জানিয়েছেন, বাড়িতে মাথা আঘাত পাওয়ার পরেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। অপরাধজগৎ ও গ্যাংস্টার ঘরানার সিনেমা নির্মাণের জন্য সবসময় স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী নির্মাতা।