ওটিটি প্ল্যাটফর্মের যুগে দর্শকদের পছন্দের গতিপথ পরিবর্তন হয় দ্রুত। এক সপ্তাহে যে সিনেমা শীর্ষে রাজত্ব করে, পরদিনই নতুন কোনো সিনেমার আগমনে তার স্থান বদলে যায়। তবে সাম্প্রতিক সময়ে অ্যাকশন, থ্রিলার, কমেডি ও পারিবারিক টানাপোড়েনের গল্পগুলোই সবচেয়ে বেশি আকর্ষণ করছে এ দেশের দর্শককে।
অনলাইন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে সম্প্রতি বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা পাঁচটি জনপ্রিয় সিনেমার তালিকা ও তাদের গল্পের ধরন নিয়ে সাজানো হলো এই প্রতিবেদন:
১. ইক্কা (Ikka):
বাংলাদেশে নেটফ্লিক্স দর্শকদের পছন্দের শীর্ষস্থানে উঠে এসেছে ভারতীয় আইনি থ্রিলার সিনেমা
২. পতি পত্নী অউর ওহ দো (Pati Patni Aur Woh Do): কমেডি ঘরানার এই সিনেমাটি আইএমডিবিতে ৬.২ রেটিং নিয়ে দর্শকদের পছন্দের তালিকার দুই নম্বরে রয়েছে। গত মে মাসে সিনেমা হলে মুক্তির পর গত ১০ জুলাই নেটফ্লিক্সে আসে এটি। এক সাধারণ বিবাহিত দম্পতির জীবনে হঠাৎ করে তৃতীয় একজনের আগমন ঘটে, যার ফলে তৈরি হয় একের পর এক হাস্যকর ও অস্বস্তিকর পরিস্থিতি। ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের পারিবারিক টুইস্ট নিয়ে নির্মিত সিনেমাটি বিনোদনপ্রেমীদের মন জয় করে নিয়েছে।
৩. দাদি কি শাদি (Dadi Ki Shadi):
পরিবারের তরুণদের অমতে জীবনের শেষ অপরাহ্ণে এসে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেন এক বয়স্ক দাদি। এরপরই পরিবারজুড়ে শুরু হয় তোলপাড়, আপত্তির ঝড় ও হাস্যরসের নানা পরিবেশ। কমেডি ও পারিবারিক আবেগের মিশেলে তৈরি
৪. পেড্ডি (Peddi):
দক্ষিণের তারকা রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত বহুল চর্চিত সিনেমা
৫. এনোলা হোমস ৩ (Enola Holmes 3): জনপ্রিয় গোয়েন্দা শার্লক হোমসের বুদ্ধিমতী বোন এনোলা এবার জড়িয়ে পড়ে এক রহস্যময় হাই-প্রোফাইল অপহরণ মামলায়। তদন্ত এগোনের পাশাপাশি উঠে আসে ব্যক্তিগত সম্পর্কের নানা ওঠানামা। রহস্য ও অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি গত ১ জুলাই নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আইএমডিবিতে সিনেমাটির রেটিং ৫.৮।