এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, ‘খোয়াবনামা’ নাটকে কাজ করার সময় মৃত্যু ও পরকাল নিয়ে তার মধ্যে গভীর উপলব্ধি তৈরি হয়। তার ভাষায়, জীবন খুবই ক্ষণস্থায়ী যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তাই সবসময় প্রস্তুত থাকা জরুরি।
এই উপলব্ধির প্রভাব পড়েছে তার দৈনন্দিন জীবনেও। আগে অনিয়মিত হলেও এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন বলে জানান তিনি। তৌসিফ বলেন, “আগে ভাবতাম কোনো একদিন শুরু করব, কিন্তু এখন মনে হয় আরও আগেই শুরু করা উচিত ছিল।”
তিনি মনে করেন, একজন অভিনেতা হিসেবে পর্দায় যে বার্তা দেন, তা নিজের জীবনেও ধারণ করা জরুরি। বিশেষ করে আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করার পর তার চিন্তাভাবনায় বড় পরিবর্তন এসেছে।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ এর সাফল্য তাকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। বড় পর্দায় কাজ করার বিষয়ে তৌসিফ বলেন, হুট করে সিনেমায় আসা যায় না এর জন্য প্রস্তুতি দরকার। তবে ‘চক্র’ ব্যবসায়িক ও সৃজনশীলভাবে সফল হওয়ায় এখন তিনি সেই আত্মবিশ্বাস পাচ্ছেন।
সব মিলিয়ে, ক্যারিয়ার ও ব্যক্তিজীবন দুই ক্ষেত্রেই নতুনভাবে নিজেকে গড়ে তুলছেন তৌসিফ মাহবুব।