দক্ষিণি অভিনেত্রী Trisha Krishnan আবারও আলোচনায়। ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের পাশাপাশি এবার বক্স অফিস সাফল্যেও খবরের শিরোনাম হয়েছেন তিনি। Suriya-র সঙ্গে অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু’ মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে।

পরিচালক RJ Balaji-র এই সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। আর বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতোমধ্যে ২০০ কোটি রুপিও ছাড়িয়ে গেছে।

তামিলনাড়ুতে ছবিটি পরিবেশনা করেছেন শক্তিভেলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘কারুপ্পু’ তার পরিবেশনা জীবনের অন্যতম বড় মাইলফলক।

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ছবিটির নিট আয় ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি। অষ্টম দিনে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে। এর বেশিরভাগই এসেছে তামিল সংস্করণ থেকে। পাশাপাশি তেলুগু ভাষায় ‘বীরভদ্রুডু’ নামেও ভালো ব্যবসা করছে সিনেমাটি।

বিদেশি বাজারেও সফলতা পেয়েছে ‘কারুপ্পু’। আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় প্রায় ৬০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় এখন ২০০ কোটি ৮৬ লাখ রুপি।

এর মাধ্যমে গত নয় মাসে তামিলনাড়ুতে ১০০ কোটির বেশি আয় করা প্রথম তামিল সিনেমা হয়ে উঠেছে ‘কারুপ্পু’। এর আগে এই কীর্তি গড়েছিল Rajinikanth অভিনীত ‘কুলি’, যা পরিচালনা করেছিলেন Lokesh Kanagaraj

‘কারুপ্পু’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যেও যুক্ত ছিলেন আরজে বালাজি। তার সঙ্গে লেখক হিসেবে ছিলেন রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি এস গোপি কৃষ্ণন ও করণ অরবিন্দ কুমার। সিনেমাটি প্রযোজনা করেছে Dream Warrior Pictures

সুরিয়া ও তৃষা কৃষ্ণানের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিথ রেড্ডি। সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাংকার।

গল্পে দেখা যায়, অভিভাবক দেবতা ভেট্টাই কারুপ্পু একজন আইনজীবীর ছদ্মবেশে এসে এক বাবা ও মেয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করেন।

মুক্তির পর ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও সুরিয়ার অভিনয় এবং প্রথমার্ধের গল্প বলার ধরন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর্থিক জটিলতার কারণে নির্ধারিত সময়ের এক দিন পরে, ১৫ মে সিনেমাটি মুক্তি পায়।

বর্তমানে ‘কারুপ্পু’ ২০২৬ সালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা এবং একই সঙ্গে Suriya-র ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে পরিণত হয়েছে।