ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তাঁর ফ্যাশন সেন্সের জন্য প্রশংসিত। তবে এবার তাঁর নতুন লুক যেন বলিউড অভিনেত্রীদেরও টক্কর দিচ্ছে। সম্প্রতি টি-শার্ট ও ছোট জিন্সে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।
ফেসবুকে প্রকাশিত ছবিতে মিমের বোল্ড ও আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ডেনিম তার কাজটাই করছে।” মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই লুককে ‘বলিউড স্টাইল’ বলে উল্লেখ করেছেন।
শুধু পোশাক নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক গড়নেরও ভূয়সী প্রশংসা করেছেন ভক্তরা। একজন মন্তব্য করেছেন, “পুরো বিশ্বে মিমের মতো এত লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই দেখা যায়।”
উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। পরে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর থেকে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকছেন এই অভিনেত্রী।